চোখটা এত পোড়ায় কেন?

চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও!

চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও!।

বুক জুড়ে এই বেজন শহর
হা হা শূণ্য আকাশ কাঁপাও,
আকাশ ঘিরে শঙ্খচীলের
শরীর চেরা কান্না থামাও,
আকাশ ঘিরে শঙ্খচীলের
শরীর চেরা কান্না থামাও;
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও!
চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাও!।

আমি তোমার কান্না তুড়াই
কান্না উড়াই কান্না তাপাই,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি,
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি;
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখি!
চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাই!
চোখটা এত পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও,
সমুদ্র কি তোমার ছেলে?
আদর দিয়ে চোখে মাখাই!।
________________________

অনেকটা নিভৃতেই গত ১৯শে নভেম্বর চলে গেল সঞ্জীব দা'র দ্বিতীয় মৃত্যুবার্ষীকি। আর কখনও ভুল দরজায় কড়া নাড়বেন না, দলছুট হয়ে যাওয়া সঞ্জীব চৌধুরী। দাদা'র স্মরণে পাঠকদের জন্য তার জনপ্রিয় সমুদ্র সন্তান গান-টা আবারও রোমন্থন করলাম।